We currently don't have news in this language. Please choose another language.
TCS AI Agent : এবার TCS আনছে AI কর্মী, তিন বছরে বড় পরিকল্পনা, নিয়োগ না ছাঁটাই বাড়বে ?
Tata Consultancy Services: বদলে যাবে টাটা কনসালটেন্সির (TCS) কাজের পরিবেশ। এবার কর্মীদের পাশাপাশি কাজ করবে এআই এজেন্ট (TCS AI Agent)। সম্প্রতি কোম্পানির সাধারণ সভায় এই বড় ঘোষণা করেছেন টাটা সন্সের চেয়ারম্যান এন চন্দ্রশেখরণ (N Chandrasekaran)।
প্রযুক্তি খাতে অএবার আরও কর্মী ছাঁটাই ?
আশা বদলে গেল আশঙ্কায়। কৃত্রিম বুদ্ধিমত্তা এখন প্রযুক্তি খাতে কর্মীদের ক্ষেত্রে হতে চলেছে বড় চিন্তার কারণ। ইতিমধ্যেই যার ফল ভোগ করছে বিশ্বের তাবড় আইটি কর্মীরা। মেটা, ওরাকল, কগনিজেন্ট ছাড়াও বহু কোম্পানিতে কর্মী ছাঁটাই চলছে। যার পরিবর্তে কৃত্রিম বুদ্ধিমত্তায় বিনিয়োগ বাড়াচ্ছেন প্রযুক্তি খাতের কোম্পানিগুলি।
কী জানিয়েছে TCS
কোম্পানির তরফে জানানো হয়েছে, আগামী তিন বছরের মধ্যে টাটা কনসালটেন্সি সার্ভিসেস (TCS)-এর কর্মীদের মতোই সম সংখ্যক কৃত্রিম বুদ্ধিমত্তা বা 'AI Agent' কাজ করবে। সোমবার কোম্পানির ৩১তম বার্ষিক সাধারণ সভায় (AGM) এই যুগান্তকারী ভবিষ্যৎবাণী করেন টাটা সন্সের চেয়ারম্যান এন চন্দ্রশেখরণ। তিনি জানিয়েছেন, টিসিএস ও আইটি (IT) সেক্টরে কৃত্রিম বুদ্ধিমত্তার আগমন আসলে একটা বড় সুযোগ।
কী বলা হয়েছে কোম্পানির তরফে
TCS-তরফে বলা হয়েছে, আগামী ৩ বছরের মধ্যে টিসিএস-এ কর্মী সংখ্যার সমপরিমাণ AI এজেন্ট বা এআই কর্মী তৈরি করা হবে। গত চার ত্রৈমাসিকে কোম্পানির এআই-ভিত্তিক রাজস্ব (AI revenue) উল্লেখযোগ্যভাবে বেড়েছে। প্রতি কোয়ার্টারে এর চক্রবৃদ্ধি বৃদ্ধির হার (CQGR) ২২%-এরও বেশি। ২০২৬ অর্থবর্ষের চতুর্থ ত্রৈমাসিকে (Q4FY26) বার্ষিক হিসেবে TCS-এর এআই রাজস্ব পৌঁছেছে ২.৫ বিলিয়ন ডলারে।
AI খাতে কত বিনিয়োগের সম্ভাবনা
আগামী তিন বছরে বিশ্বব্যাপী এন্টারপ্রাইজ আইটি শিল্পের বাজার ১.৬ ট্রিলিয়ন ডলার থেকে দ্বিগুণ হয়ে প্রায় ৩ ট্রিলিয়ন ডলারে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।
টিসিএস ব্যবসা বৃদ্ধির ৫টি প্রধান 'AI ড্রাইভার' আনছে
চন্দ্রশেখরণ জানান, টিসিএস ইতিমধ্যেই তাদের অভ্যন্তরীণ কাজকর্ম, সলিউশন ফ্রেমওয়ার্ক ও বাহ্যিক ক্রিয়াকলাপে ব্যাপকভাবে এআই এজেন্টের ব্যবহার শুরু করেছে। ব্যবসার বৃদ্ধির জন্য তিনি ৫টি মূল জায়গার কথা উল্লেখ করেন:
১ পুরনো সিস্টেমের আধুনিকীকরণ: অনুন্নত প্রযুক্তি পরিকাঠামো এবং বিক্ষিপ্ত ডেটা পরিবেশকে উন্নত করা।
২ বিজনেস প্রসেস রিডিজাইন: সাপ্লাই চেইন থেকে শুরু করে গ্রাহক পরিষেবা—সবকিছুকে এআই-এর মাধ্যমে নতুন রূপ দেওয়া।
৩ AI এজেন্ট পরিচালনা: এআই এজেন্টরা যাতে নিয়ম মেনে, নিরাপদে এবং কম খরচে কাজ করতে পারে তা নিশ্চিত করা।
৪ সবার জন্য এআই : সরকার ও নিয়ন্ত্রিত সংস্থাগুলির জন্য ডেটার ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রেখে এআই পরিকাঠামো তৈরি। ভারত ও ইউরোপে টিসিএস ইতিমধ্যেই এই কাজ শুরু করেছে।
৫ ফিজিক্যাল এআই: কারখানা, গুদাম ও যানবাহনে এআই-এর ব্যবহার। উদাহরণস্বরূপ, একটি গ্লোবাল অ্যাগ্রিবিজনেস কোম্পানির গুদামে বিপজ্জনক পরিস্থিতি তদারকি করতে টিসিএস একটি চার পায়ের রোবট এনেছে।
আরও পড়ুন : ১৫ জুনের মধ্যে চাকরি যাবে ৩০,০০০ কর্মীর, এই কোম্পানি করছে ছাঁটাই
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Business. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
ABP Ananda